পরিচিতি
ডিএনসিসি নাগরিক পদক পরিচিতি
নাগরিক পদক হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত একটি মর্যাদাপূর্ণ সম্মাননা, যা বিশেষ করে নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনসমূহকে দেওয়া হয়। এই পদক কেবল সম্মাননা নয়, এটি একটি অনুপ্রেরণা যার মাধ্যমে DNCC নগরের দায়িত্বশীল নাগরিকত্বের সংস্কৃতি গড়ে তুলতে চায়। নাগরিক পদক সমাজের প্রত্যেক সদস্যকে তাদের নিজ নিজ অবস্থান থেকে শহরের উন্নয়নে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করে।
পদকের মূল উদ্দেশ্য
নাগরিক পদক প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দায়িত্বশীল নাগরিকত্বের চেতনা ছড়িয়ে দেওয়া এবং নগরবাসীকে তাদের শহরকে ভালোবাসা ও রক্ষায় উদ্বুদ্ধ করা। নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উদ্যোগে অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে স্বীকৃতি দেওয়া হয়।
ক্যাটাগরি ও উদাহরণ
নাগরিক পদক ২০২৫-এ মোট ৬টি বিভাগ রয়েছে, যা বিভিন্ন ধরনের নাগরিক উদ্যোগ এবং অবদানের ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে। প্রতিটি বিভাগে উদাহরণ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন কার্যক্রম যা পুরস্কারের জন্য মনোনীত হতে পারে।